Skip to content
Taminul.
All writing

· 4 min read · বাংলা

আমি কোড লিখি, কিন্তু প্রবলেম সল্ভ করতে পারি না…

How one question from a senior, 'why can't you solve Codeforces problems?', started my DSA journey, why DSA matters, and the 7-step roadmap I followed.

A DSA roadmap illustration with a person at a laptop and labels for coding, problem solving, array, stack, queue, graph and sorting
On this page

আমি কোড লিখি, কিন্তু প্রবলেম সল্ভ করতে পারি না… আর সেখান থেকেই শুরু হয়েছিল আমার DSA শেখার যাত্রা

তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ। ক্লাস শেষে একটা খালি ল্যাবে বসে কোড লিখছিলাম। পাশে বসা রানা ভাই হঠাৎ বললেন,

“তুই তো ভালো কোড লিখিস, কিন্তু Codeforces-এ ৪-৫টা প্রবলেম সল্ভ করতে পারিস না কেন?”

আমি চুপ করে ছিলাম। কারণ কথাটা ঠিকই। সিনট্যাক্স পারি, লুপ লিখতে পারি, কন্ডিশন ব্যবহার করতে পারি… কিন্তু যখন একটা প্রবলেম হাতে আসত, মাথা গুলিয়ে যেত।

“তুই কি DSA শিখিস নি?”

— রানা ভাইয়ের ওই একটা প্রশ্নই আমার চিন্তার গতিপথ বদলে দিয়েছিল।

DSA আসলে কী?

সেই রাতে, আমি গুগলে সার্চ দিলাম: “What is DSA in programming?”

পড়তে পড়তে বুঝলাম — DSA মানে Data Structure and Algorithm।

  • Data Structure = ডেটা কোথায়, কীভাবে রাখবো
  • Algorithm = সেই ডেটা দিয়ে সমস্যার সমাধান করার প্রক্রিয়া

তার মানে, DSA হল সেই ম্যাজিকাল টুলস যেগুলো ব্যবহার করে আমরা সমস্যাগুলোর চূড়ান্ত সমাধান বের করি।

এবার ভাবো একবার… তুমি একটা খেলনা গাড়ি বানাচ্ছো। তুমি জানো কীভাবে চাকায় পিন বসাতে হয়, মোটর লাগাতে হয়। কিন্তু গাড়িটা কীভাবে সামনে যাবে, বাঁক নেবে — এইটা জানো না।

ঠিক তেমনি, সিনট্যাক্স জানা মানে কোডিং জানা না, DSA জানা মানেই প্রোগ্রামিং বুঝা শুরু।

শেখার পথে ধাক্কা

আর তার পরেই শুরু হলো ধাক্কা খাওয়া। আমি যেইমাত্র DSA শিখতে শুরু করলাম, প্রথম ধাক্কা এল “Array” থেকেই।

ভাবছিলাম, এটা তো সোজা হবে — কিন্তু “Two Pointer”, “Sliding Window” এসব টার্ম একেবারে অচেনা! তারপর এল Stack, Queue… একেকটা স্ট্রাকচার, একেকটা নতুন দুনিয়া। একটা সময় মনে হচ্ছিল — “আমি পারবো না”

কিন্তু আবার কোনো এক প্রবলেম সল্ভ হলে মনে হতো — “এই তো, একটু একটু করে এগোচ্ছি!”

বুঝলাম, DSA ছাড়া এগোনো মানেই অন্ধকারে দৌড়। রাতে একা বসে ল্যাপটপে দেখি Codeforces-এর একটা প্রবলেম। পুরো প্রবলেমটাই যেন চ্যালেঞ্জ করছে — “তুমি কি জানো কিভাবে ডেটা সাজালে টাইম কমবে? তুমি কি বুঝতে পারছো কোথায় কোন অ্যালগরিদম লাগবে?”

সেদিন বুঝলাম — যেকোনো প্রবলেমের পেছনে DSA-এর ছায়া থাকে।

DSA শেখা কেন জরুরি?

১. প্রবলেম সল্ভিং-এর বেসিক এটা: যতই কোড পারো, যদি না জানো কোন ডেটা কোথায় রাখতে হবে, কীভাবে সাজাতে হবে, তাহলে অপটিমাইজড সলিউশন কখনো আসবে না।

২. Competitive Programming-এর মূল হাতিয়ার DSA: অধিকাংশ প্রবলেমেই Tree, Graph, Stack, DP এগুলো ব্যবহার হয়।

৩. Software Job Interview-এর সবচেয়ে বড় পার্ট: Google, Meta, Infosys, এমনকি দেশি কোম্পানিগুলোর প্রশ্নও ঘুরে ফিরে DSA-centric।

৪. লজিক্যাল চিন্তাভাবনা ও দক্ষতা বাড়ায়: প্রতিটা স্ট্রাকচার মানে একেকটা চিন্তার ধরণ।

আমার শেখার রোডম্যাপ ছিল এমন

  • Step 1: Array, String — বেসিক লজিক ও ইনপুট-আউটপুট
  • Step 2: Stack, Queue — Expression বা সিরিয়াল প্রবাহ
  • Step 3: Recursion, Binary Search — Divide & Conquer টেকনিক
  • Step 4: Linked List, HashMap — মেমোরি এফিশিয়েন্ট ধারণা
  • Step 5: Tree, Graph — Networked এবং Hierarchical স্ট্রাকচার
  • Step 6: Sorting, Searching — টাইম অপটিমাইজেশন শেখা
  • Step 7: DP (Dynamic Programming) — Hard প্রবলেম হ্যান্ডেল করা

প্রতিটা টপিক শিখে আমি ছোট ৩-৫টা প্রবলেম সল্ভ করতাম। ভুল করতাম, আবার করতাম। ধৈর্য হারাতাম না।

যা আমি ইচ্ছা করেও ভুলিনি

  • DSA শেখা বাধ্যতামূলক না, কিন্তু অবশ্যম্ভাবী।
  • যত আগে শুরু করবে, তত দ্রুত তুমি দক্ষ হবে।
  • ভুল করলেও শেখার অংশ মনে করে এগিয়ে যেতে হবে।
  • “আমার মাথায় ঢোকে না” — এই ভয় দূর করতে হবে।

তোমার প্রতিটা লাইনে যদি ডেটা থাকে, DSA শেখা মানে সেই ডেটাকে রিলেশন, লজিক এবং গতির মধ্যে আনা।

তুমি কি তৈরি তোমার নিজের DSA জার্নিটা শুরু করতে? নাকি আমার মতো ধাক্কা খেয়ে তবে বুঝবে? 🙂

Originally published on Medium.

Enjoyed this?

Follow the RSS feed, or say hello if you want to talk about the idea.